সেই যে তুমি চলে গেলে অন্য জনের ঘরে,
ভাবলেনা আমার কথা আর একটি বারে;
গোধুলিতে নিজের হাতে তোমায় বিদায় দিয়ে
রাতটি যাপন করে ছিলাম কেঁদে অঘরো।
আজ,
স্মৃতির পাতা বড় একা তোমার বীহনে;
তুমি ছাড়া বলনা আমি বাঁচি কেমনে?
তবুও আমি বেঁচে আছি মরার মত করে-
তুমি যে বাঁচার স্বপ্ন দেখাও কল্পনাতে মোরে।
শত সুখের মাঝেও তুমি রেখো আমায় মনে~
অন্য কিছু চাইবোনা বৃথা এই জীবনে
এই কথাটা রাখো যদি, রাখো কথার মান,
বুকের মাঝে চাঁপা কষ্টের হবে অবসান।
Comments (10)