আঁখি তোমায় ভালবাসি এতটাই,
পারব দিতে আমার জীবন।
জীবনে কঠিন সংগ্ৰাম করতে পারবো
তোমার ভালবাসা পেলে।

যদি তুমি আমায় ভালবাসো, বিনিময়ে
জীবনের প্ৰতিটি প্ৰহর রক্তাক্ত করবো
আমি, আমার নিজ হাত দিয়ে।

আমি জানি তুমি ঘৃনা কর আমায়
মনের আবেগ দিয়ে, আমি
এটাকেই ভালবাসা ভেবে ফিরে আসবো।

যদি তুমি আমার হৃদয়টাকে খুন করে
চলে যাও পরের ঘরে, আমি
আপেক্ষায় থাকবো তোমার জনম-জন্মান্তর।

যদি নাই আসো এই জনমে
আমি পরের জনমেও তোমার অপেক্ষায়
থাকবো তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো।