সেদিন বাড়ী এসে রূপা দেখল একখানা খাম দোরগোড়ায় পড়ে,খাম খুলতেই একটা চিঠি|চিঠিটা খুলে পড়তেই অবাক হয়ে গেল সে|আজ তার জন্মদিন,কাজের চাপে নিজেই সে সেটা ভুলে গিয়েছিল|যাইহোক,কিন্তু এই অয়ন ছেলেটি কে,যে তাকে চিঠিটি লিখেছে|কিছুতেই মনে করতে পারল না|
সন্তানহীনা তিনি|স্বামী মারা গেছে আজ পাঁচ বছর হল|সেই তখন থেকেই সব আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছিল|আজ আবার আনন্দিত হল জন্মদিনের শুভেচ্ছা পেয়ে,কিন্তু ছেলেটি কে?????
গত 25মার্চ রূপার গাড়ির ধাক্কায় একজন তরুণী আহত হন|ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল শরীর|তরুণীকে নিজের রক্তদান করে বাঁচিয়েছিলেন রূপা|ডায়েরীটা পড়তে পড়তে অবাক হয়েগেলেন তিনি|অয়ন সেই তরুণীর দশবছরের ছেলের নাম|স্নেহবাত্সল্যের অনুভূতিতে তার চোখে জলের ধারা|চিঠির তলায় লেখা--"তুমি আমার আরেক মা"|এক অন্য আনন্দের অনুভূতি সারা হূদয় জুড়ে||
Comments (9)