খেরোখাতা আসগার এইচ পারভেজ · Poems · 2015-11-04 · 1420 views এসো তবে হিসেবটা আর একবার মিলিয়ে নিই ভালবাসার কাছে কে কতটা ঋণী কফোঁটা চোখের জলের বিনিময়ে পেয়েছ কতগুলো বিনিদ্র রাত, অথবা কতদিনের কত সাধনার পরে দিয়েছ, ক'মুহূর্তের সুখ এসো তবে আর একবার মুখোমুখি হই দুজনে প্রমান হোক কার ভালবাসা এখনো কতটা অটুট Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (12)