নদীর মতো মেয়ে আসগার এইচ পারভেজ · Poems · 2014-10-28 · 1129 views মেয়েটি বলল, একদিন আমিও নদী হব আমার বুকের তরঙ্গে সাঁতার কাটার অধিকার শুধুই তাকে দেবো, যে আমাকে সবচে' বেশি ভালোবাসবে আমি বললাম, তাই হবে ও আকাশ সাক্ষী থেকো আমি নদীর মতো সেই মেয়েটিকে ভালোবাসব Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)