করোনা মিশে গেছে সংগোপনে
মানুষের মিছিলে
গণহত্যা চলছে প্রতিটা জনপদে
হত্যাকারী একজন- করোনা!
এই অতিমারি গণহত্যার বিচার চাইবো কী?
নিজেকে রক্ষার প্রাণপণ চেষ্টায় মানুষ
নিজেকে লুকিয়ে বেড়ায় মুখোশের আড়ালে!
গণহত্যা বন্ধে সকল আইন আদালত
আজ মূল্যহীন!
ভাবুক মানুষ আর চিকিৎসা বিজ্ঞান
একমাত্র ভরসা..!
এতেও সন্ধিহান মানুষ
বিধাতার কাছেই আজ বেশী নতজানু!
এই গণহত্যা যজ্ঞের ইতিটানা
ভোরের প্রতিক্ষায় মানুষ বসে আছে,
বসে থাকে কবি, কবিতার পাঠক বাঁচবে
সেই আশায়, স্বপ্নে...!
গণহত্যা চাইনা, শান্তি চাই নিরাপদ পৃথীবির
চাই মানুষের মুখরিত মিছিল!
#সআ
Comments (4)