"এক মুহূর্ত দাঁড়াও"
অথবা
"একটুক্ষণ বস"...
কথাগুলো যখন বলি তখন কি এর অর্থ ভেবে বলি ? একটা সময় পর্যন্ত জানতাম 'মুহূর্ত' মানে সেকেন্ডের একটা ক্ষুদ্রাংশ । পরে যখন দেখলাম ৪৮ মিনিট ...আমার তো চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল !
প্রতিটা 'ক্ষণ' = ৪ মিনিট
এক 'মুহূর্ত' = ৪৮ মিনিট
কাজেই শব্দ দু'টো ব্যবহারে সতর্কতা প্রয়োজন ।
'মুহূর্ত' শব্দটি দিয়ে যা দিয়ে বোঝায় তা দিনের ৩০ ভাগের এক ভাগ অর্থাৎ ২৪ ঘন্টায় এক দিন হলে মিনিটে তা হয় ১৪৪০ হয় । আর এর ৩০ ভাগের এক ভাগ সমান ৪৮ মিনিট ।
এছাড়াও
এক সেকেন্ড = ২ ১/২ (আড়াই) বিপল
এক বিপল = ১/৬০ পল
১ পল = ১/৬০ দন্ড বা ২৪ সেকেন্ড
তথ্যসূত্র :
৪৮ মিনিটের তথ্যটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত অভিধানটির ৯৯৪ পৃষ্ঠা দেখতে পারেন ।
অথবা সংসদ বাংলা অভিধান, পৃষ্ঠা ৭১৩ ।
অন্যান্য তথ্য গুলোও বাংলা একাডেমি প্রকাশিত ব্যবহারিক বাংলা অভিধান এবং সংসদ বাংলা অভিধান থেকে প্রাপ্ত ।
ভাষা নিয়ে আগের পোস্টগুলো :
►বানান সতর্কতা - হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার প্রথম পর্ব
►বানান সতর্কতা - হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার - ২য় পর্ব
-----------
ভাষা ও সাহিত্য
(Post20131112050224)
Comments (12)