শরীর না মেধা...স্বাভাবিক সফল মানুষের জীবনে - কোনটা কাজে লাগে বেশি ? অনেকেই বলবেন মেধা, কেউ কেউ বলতে পারেন শরীর ঠিক না থাকলে কিছুই ঠিক নেই । হ্যাঁ, সফল জীবনের জন্য সুস্থ শরীরের প্রয়োজন তো রয়েছেই সেই সাথে মেধার প্রয়োজন আরো বেশি । মেধাকে কি ঠিক মতো কাজে লাগাচ্ছি আমরা ? ২৫ বছর ধরে এক বেসরকারী কোম্পানীতে চাকুরী করছে জনাব রুহুল, সারাদিন খেটে মরে কিন্তু তার চেয়ে শতগুন কম কায়িক পরিশ্রম করে তার ছয় মাসের বেতন একমাসেই পান জনাব মোস্তাক । কেন এমনটি হয়?

একটি গল্প শুনুন তবে-
রাজার দেহরক্ষী মদন একবার রাজার কাছে অভিযোগ করলো - মহারাজ আপনার একি অন্যায়, মন্ত্রী মহাশয় মাত্র কিছুক্ষণ সময় থাকেন আপনার পাশে, কিছু পরামর্শ করেন এই শেষ আর এই বান্দা দিন রাত সব সময় জীবন বাজী রেখে আপনার খেদমতে হাজির । অথচ আমার বেতনের প্রায় একশত গুন বেশি বেতন পান মাননীয় মন্ত্রী মহোদয় ।

রাজা তখন মুচকি হেসে বললেন-‘শুনলাম আমার পাশের বাড়ির এক প্রজার একটি ভেড়ার বাচ্চা দিয়েছে, তার ভেড়ার বাচ্চাগুলোর একটু খোঁজ খবর নিয়ে আসোতো মদন’- একটু পরেই মদন হাজির,

রাজা জিজ্ঞেস করলেন –কয়টি বাচ্চা ?
মদন বললো-চারটি হুজুর।
কয়টি মাদী, কয়টি মর্দা বাচ্চা ?
মদন বললো –তা তো শুনিনি মহারাজ ।
মহারাজ-আবার দেখে এসো ।
দ্বিতীয় বার মদনকে রাজা জিজ্ঞেস করলো ঐ প্রজার নাম কি ?
বাচ্চা গুলো কোন রংয়ের ?
মাথা চুলকিয়ে মদন বললো-‘মহারাজ ঐ প্রজার নাম তো জিজ্ঞেস করিনি আর বাচ্চাগুলোর গায়ের রংও তো সেভাবে দেখিনি’
রাজা বললো, আবার তাহলে যেতেই যে হয় মদন ।
এভাবে বার কয়েক মদনের দৌড়াদৌড়িতে যখন নাভিশ্বাস অবস্থা, তখন মন্ত্রী মহোদয় উপস্থিত হলেন দরবারে ।
রাজা বললেন-‘মন্ত্রী সাহেব, শুনলাম পাশের বাড়ির এক প্রজার একটি ভেড়া বাচ্চা দিয়েছে, দেখবেন একটু খোঁজ করে ?
কিছুক্ষণ পর মন্ত্রী ফিরে এসে বললেন-‘মহারাজ, স্বর্গীয় যদু নাথের দ্বিতীয় পুত্র অজয় নাথের ভেড়ার বাচ্চা হয়েছে চারটি । যার তিনটি মর্দা, একটি মাদী বাচ্চা । দুইটি লালচে, একটির গলায় সাদা দাগ আছে, অন্যটি সাদা কালো মিশ্রিত । তিনটি বাচ্চা সুস্থ আছে । একটি বাচ্চা দুধ খাচ্ছে না । এটা ঐ মা ভেড়ার তৃতীয় বার প্রসব’ ।

এবার আপনি আসুন । মন্ত্রীকে বিদায় দিয়ে রাজা তাকোলেন মদনের দিকে ।
মদন বললো –মাফ করবেন মহারাজ । এজন্যই আমি দেহরক্ষী আর উনি আপনার পরামর্শ দাতা ।

কাজেই বুঝতেই পারছেন... কৌশলী হোন, জীবনে সাফল্য আপনারই হবে ।
সবাই ভালো থাকুন ।


ছবি: সুখী জীবন ।।


-----------
মনের জানালা

(Post20131030021036)



--------------------
বিষয়শ্রেণী নির্বাচনে দ্বিধাগ্রস্থ