বুকে এক সাহারা জন্ম নিয়েছে
তপ্ত বালুকার মতো
হাহাকার করে চলছে ।
ক্লান্ত পথিকের ব্যর্থ পথচলায়
শুধু
মরীচিকার মতো খেলছে...।
রুদ্ধবাক... , কিছু জানাতে
পারছে না তার প্রিয়তমাকে ।
অঝোর ধাঁরায় বয়ে চলছে
কষ্টাশ্রু...।
প্রিয়তমা, সাহারায়
তৈরী করছে মরুদ্যান...
আশা বুকে নিয়ে
কাছাকাছি হতেই হারিয়ে যাচ্ছে ।
হৃৎপিন্ডটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে
তবু্ও পারছেনা বাকশক্তি যোগাতে ।
-------------------------------
teen বয়সের কবিতা (ডায়েরির পাতা থেকে)
Comments (12)