বোধের আধিপত্য
আমার নিরবতাকে উদাসীনতা ভেবো না
আমার নির্বাক থাকাকে অবজ্ঞা ভেবো না
আমার দৃষ্টি বরাবরই তোমার পানে...
হয়তো আমার রোদ চশমা
তোমাকে ফাঁকি দিতেই ।
ফাঁকিটা শুভঙ্করের নয়
এই ফাঁকিতে জড়িয়ে আছে
সম্পর্কের বিশ্বস্ততা ।
বোধের ব্যাপ্তি তার অনেক অ-নে-ক দূর !
বন্ধন
তোমার সাথে আমার পার্থক্যটা এখানেই...
তুমি আঘাত করতে পারো
আমি নই ।
আমি সম্পর্কের সম্মান রাখতে পারি।
সম্পর্কে যদি সম্মাণই না থাকলো
তবে কিসের সম্পর্ক?!
তুমি কি এতোটাই আত্নবিশ্বাসী হয়ে উঠলে যে,
আমি তোমাকে ছেড়ে যাব না?!
আমি তো আসলেই তোমাকে ছেড়ে যেতে পারবো না।
কি এক অমোঘ টানে, জালে আমি আটকা পড়েছি !
কতোবার যে ছুটতে চেয়েছি...
তোমার বাঁধার ক্ষমতা অসীম !
Comments (10)