মন আজ বেশি কাঁদে, তোমার
স্মৃতিগুলো বার বার দিতেছে হানা ;
আমাকে অস্থির করে বাড়িয়ে দেয় যত
মনোসমুদ্রের পানি—
অভিমানি আকাশের মত নির্ঘুম
চোখে কাঁটে দিন নীল
যন্ত্রণা বুকে চেপে,
হেঁটে বেড়াই একাকি আমি,
চারপাশটা হয়ে আছে যেন একটি ধূসর
পৃথিবী ।
অন্তহীন বিষণ্ণতার নীল-
সাগরে কূলহীন আমি আজ,
দিগন্ত হেসেছে আমার প্রিয়তমার
মত;
লজ্বিত
সূর্যটা লুকাইতে চাইছে আঁধারের
নিঃস্তব্দতার চাদরের ফাঁকে ।
অভিমানে ।
Comments (3)