বর্ষ বরণের বিষয় টা আমাকে বারে বারে চিন্তিত করছে । যারা এই খারাপ কাজটা করেছে তারাও তো এদেশের জল বাতাসের মধ্যে মানুষ হওয়া। তবে কেন এমন আচরণ ?
বাংলার জল বায়ু কখনো তো পাক হানাদারের মত পশু জন্ম দিতে পারে না ।
এই দোষ আমাদের , এই লজ্জা আমাদের ! আমাদের কে মেনে নিতে হবে যেমন কন্যার , মায়ের , বোনের নিপীড়ন কথা সাথে সাথে জানতে হবে স্বাধীনতার এতদিন পরও মেয়েদের জন্য এদেশ স্বাধীন নয়, আর এটার জন্য আজ বাংলার জল,মাটি ,বায়ু স্বাদহীন ।আমাদের সবাই কে নিজের অবস্থান থেকে পশুদের বিতাড়িত করে বনে পাঠিয়ে এই ভূমিকে করতে হবে মা ,বোনের ,কন্যার বা জায়ার ।যে পুরুষ মেয়ে জাতিকে সম্মান করতে পারে না সে তার নিজের মাকে ও সম্মান করতে পারে না ।
Comments (6)