কিছু দিন কেটেছে আলোয়
কিছু ক্ষণ কেটেছে ভালোয়,
বাকিটা জুড়ে প্রতিকূলতায় ভরা
ইচ্ছে কত আজও অধরা,
মূল্যবোধ যা ছিল হারিয়েছে আজ
বিলাসীতা ছেড়ে বেছেছি কাজ,
আপনজন তবু উদাসীন থাক
জীবনটা অবহেলায় কেটে যাক,
আরো কিছু যুগ কেটে যাবে অবমাননায়
কিছুটা নীরবে কিছুটা অভিনয়ে।
Comments (5)