কেউ নেই চারদিকে কেবল আধাঁরে ঢেকেছে সব
নেই কোন সাড়া শব্দ নেই কলোরব
ডুব দিয়েছে ছায়া রাতের প্রকৃতি মায়া
রুপকথার ঘুমন্ত পুরীর মত শুধু আলেয়া,
স্বপ্নে দেখেছি তারে আসবে সে করিত আধাঁর দূর
উঠবে নতুন ভোরের নতুন রোদ্দুর।
পাখি ডাকা সকালে বইছে সুবাতাস
মনের একান্ত সুখ দুঃখ গুলো অচিরেই হবে শেষ
তোমাকে না পাওয়ার বেদনা বহেনা হৃদয়ে আমার
আসবে ই অনাবিল প্রশান্তি আবার,
দুঃখ গ্লানি, সব সমস্যার হবে সমাধান
আমাদের দেশ সোনার বাংলাদেশ ছুঁয়ে যাবে নতুন প্রাণ
সেই আশায় আছি বেচেঁ,
একদিন দুঃখ গুলো হবে ম্লান
হৃদয়ে জেগে উঠবেই অবারিত তাজা প্রাণ।
Comments (18)