রাতের নিস্তব্ধতার মাঝে বৈশাখী ঝড়
যেমন সবকিছু ধ্বংস স্তুপে পরিণত করে,
তেমনি আমার হৃদয় ভেঙে চূড়ে
গড়ে তুলেছ বেদনার হিমালয়।
স্বপ্নের সরোবর মুছে দিয়ে
পর্বত সমান কষ্ট দিয়ে দিয়াছে ভরে,
অভিমান করে যদি ভালবাসার পূজারী থেকে ডাইনীতে পরিণত হও
এ ভালবাসার আছে কি মানে?
কাল বৈশাখী ঝড়,সমুদ্রের বুকে জেগে উঠা
হীম শৈল বরফ খন্ড,
যেমন পথের নিশানা দেয় উল্টে
তেমনি আমি আজ দিকবিদিক ঠিকানা বিহীন
এক পথ যাত্রী,
কোন বালু চরে করছি বসবাস।
তোমার ঠিকানা আমার কাছে বেদনাবিধুর
তোমার ভালোবাসা মিথ্যে ছলনার আঁধার
তোমার নিষ্পাপ দুনয়ন
আজ ডায়নীর রক্ত চোখ,
তুমি মিশে গেছ তোমার রুপের আলেয়ায়
আমি পথ ভ্রান্ত,দিক ভ্রান্ত
তোমার মায়াজালে মিশে হয়েছি একাকার।
Comments (6)