শেষ হয়ে যাবে যদি আমার নিঠুর চাওয়া
তোমাকে পেয়েও হলনা পাওয়া,
আড়ালে আবডালে জীবন হলো শেষ
জীবন আমার ফিরে আসল হাপিত্যেশ।
এ বিরান ভূমিতে আমি আজ একলা নাগর
আমি ছাড়া সবই যেন আমার পর,
নিয়তির উপর ভর করে পেয়েছিলাম
তোমায় কাছে,
আজ যেন সবাই আমার কাছে মিছে।
তোমার হাতটি হলো না আর ধরা
তোমার গলায় হলোনা পড়ানো মালা,
মিথ্যের কাছে সত্য হল পরাজয়
জানি এ মিথ্যাকে একদিন ঢেকে দিবে সত্যের বিজয়।
পরানের গভীরে রেখেছি তোমায়
বেঁধে দিয়ে ভালোবাসার ডোর
জানি মেঘ কেটে উঠবেই রোদ্দুর।
Comments (11)