কবিতা: চ্যাটলিস্টের শীর্ষে থাকা তুমি
চ্যাটলিস্টের শীর্ষে থাকা তুমি;
খুব ধীরে ধীরে,
ধাপে ধাপে,
একটু একটু করে,
তলায় নেমে এলে।
তারপরের চিত্রনাট্যটাও জানা
সবুজ বাতিটা এখন আর ওঠে না জ্বলে
আইডির নামটা মাখা নেই আর নীলে।
চ্যাটলিস্টের শীর্ষে থাকা আমি;
ধীরে ধীরে,
ধাপে ধাপেই,
আমার অধঃপতন।
আমার জায়গা পদতলে
অথচ আমি চেয়েছি পদ্মাসন
আমি চেয়েছি স্মৃতির রোমন্থন।
চ্যাটলিস্টের শীর্ষে থাকা আমি;
এখন ঠাই হয়েছে তোমার ব্লকলিস্টে,
একটু একটু করে পর হয়েছি আমি
পরিনত হয়েছি উচ্ছিষ্টে।
তোমার সবকিছু জুড়ে ছিলাম আমি,
আজ নেই কোনখানে,
মনের মানুষের তালিকায় শীর্ষে ছিলে তুমি;
আজও আছো শীর্ষস্থানে।
Comments (0)
No comments yet. Be the first to comment.