শখের বয়সে পকেট ছিল শূন্য,
স্বপ্ন ছিল আকাশছোঁয়া, পথ ছিল অগণ্য।
যা চাইতাম, তা কেনার সামর্থ্য ছিল না,
মনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ হলো না।

মধ্যবয়সে অর্থ এলো, দায়িত্বও বাড়ল,
পরিবারের সুখের জন্য নিজের সুখটা হারাল।
সন্তানের হাসিতে নিজের হাসি খুঁজে পাই,
নিজের শখের কথা ভাবার সময় কোথায় ভাই!

বৃদ্ধ বয়সে টাকার অভাব রইল না আর,
তবু শরীর সঙ্গ দিল না, থেমে গেল পথচলার ভার।
যে পথে একদিন স্বপ্ন নিয়ে হাঁটতে চেয়েছিলাম,
আজ সেই পথের ধারে দাঁড়িয়ে শুধু দীর্ঘশ্বাস ফেললাম।

টাকা আছে, অথচ ঘুরতে যাওয়ার শক্তি নেই,
শখ পূরণের ইচ্ছা আছে, আগের সেই মন নেই।
কত আপন মানুষ হারিয়ে গেছে সময়ের স্রোতে,
কত স্মৃতি জমে আছে বুকের নীরব ক্ষততে।
সারাজীবন টাকার পেছনে ছুটেছি অবিরাম,
জীবন নামের মূল্যবান সময়ের রাখিনি কোনো দাম।
শেষবেলায় বুঝলাম, কী ছিল জীবনের আসল পাওনা—
টাকা দিয়ে সব কেনা যায়, হারানো সময় কেনা যায় না।