কিছু আবেগ পুরনো দিনের সৃতি,
জমানো গল্প আর সাজানো প্রীতি।
চলতে থাকে বেশ টিক টিক ঘড়ি
নিমেষে শেষ হয় যত্নে রাখা গ্যালারি।

একটি ফোনে কি না থাকে আমাদের?
কত অচেনা, চেনা মুখ পরিবারের।
কত হারিয়ে যাওয়া মানুষের ছবি
কত শেষ বিকেলে অন্ত যাওয়া রবি।

ফোন বর্তী প্রিয় মুখ কে-বা না রাখে?
প্রিয় জনের চেয়ে ফোন যত্নে থাকে।
প্রিয় জন সর্বক্ষণ যদি না রয় কাছে!
বর্তমানে ফোন থাকবে সবার পাছে।

ছেড়ে যায় প্রিয় মানুষ অভিমানে
ফোনটা রয়ে যায় জীবনের অভিধানে,
জীবনের গল্প গুলো মুছে যায় তাই
চোখের পলকে যদি হয় ছিনতাই।