শ্রাবণের মেঘলা আকাশে
একফালি রোদের মত
উঁকি দিয়ে চলে যাও কেনো?
সারা অঙ্গ রাঙ্গিয়ে দিয়ে
থেকে যেতে পারো না,
বৃক্ষ হয়ে বুনো।
তোমার আর্বিভাব
আমি যখন লক্ষ করি,
হঠাৎ করে,
ঠিক তখনি কেন জানি
অবাক এক ঘোমটা পরে,
যাও সরে।
তুমি আসবে বলে
দৃষ্টির দৃষ্টতা গগণ কোণে রাখি,
চলে যাবে যাবে চলে,
এই ভাবনায় আনমনা থাকি।
জানিনা কি অপরাধে
ঝরো-ঝরো ঝরে শ্রাবণ কণা!
তুমি আসবে বলে
আগলিয়ে সে পথে,
কালো হয়ে বাঁধে ফনা।
কখনো বুঝতে পারি না
কি ব্যাথা বুকে তাহার,
কেন এই অজস্র শ্রাবণ;
আধো দেখিনা কভুও দেখবো কিনা
রৌদ্রকে বুকে নিয়ে করবে আপন!
শ্রাবণের হৃদয় গগণে
রৌদ্রের ঠাঁই হবে কিনা জানিনা,
তবে আমার হৃদয়ে শুধু
তোমার স্থান, নেই কোন বিরহবীণা।
Comments (29)