আমি জানি এই মহাবিশ্বটা বিশাল
আর আমি সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াই,
কিন্তু আজ পর্যন্ত আমি যত জায়গায় গিয়েছি—
তার মধ্যে একমাত্র যে জায়গাটার জন্য আমার মন ব্যাকুল হয়, তা হলো তোমার বাহুডোর।
আমার এই তীব্র ব্যাকুলতা রোধ করার শক্তি আমার নেই।
আমার জিহ্বা খোঁজে মিষ্টি কিছুর আস্বাদন,
তাই আমি তোমাকে গ্রাস করে নেই।
তোমার ঠোঁটের চারপাশে জমে থাকা মধুর মায়াময় স্পর্শ আমাকে ব্যাকুল করে তোলে।
আরও একটি গভীর চুম্বন...
এই জন্য নয় যে আমরা অনিশ্চিত মিলিত হতে চাই,
বরং এই জন্য যে তোমার সাথে প্রতিটি চুম্বন আবেগের,
এখনো সেই প্রথমবারের মতোই মনে হয়।
শিউরে ওঠা তীব্র অনুভূতি জাগে দেহে।
অনন্ত অসীম সেই অনুভূতি।
যেন আমাদের ঠোঁট দুটি স্পর্শ করার আগেই,
আমাদের আত্মারা পথ চিনে নিয়েছিল
আর মিলিত হয়েছিল প্রেমের আবেগে।
কোনো দ্বিধা নেই।
কোনো বিদায় নেই।
শুধু আরও একটি চুম্বন কেবল মনে করিয়ে দেওয়ার জন্য—
আমি এখনো তোমাকেই বেছে নিই।
আমি সবসময় তোমাকেই বেছে নেব।
আমি আমার জীবনে এমন একজন মানুষকে চেয়েছি
যে আমার ঠোঁট চুম্বন করার আগে আমার মনের ক্ষতগুলোকে চুম্বন করবে।
যার দেহ স্পর্শ করার আগে আমি তার মনকে স্পর্শ করবো।
আমি এমন কেউ হতে চাই,
যে তোমার অপূর্ণতাগুলোকে ভালোবেসে আপন করে নেবে,
তোমার কষ্টগুলোকে উপশম করবে,
তুমি যেমন ঠিক সেভাবেই আমি তোমাকে গ্রহণ করেছি।
এবং আমি এমন এক ভালোবাসা তোমাকে দেবো,
যা তুমি আগে কখনো অনুভব করোনি।
এমন একজন মানুষ হতে চাই—
যে সবার আগে তোমার আত্মাকে চুম্বন করেছে।
আমি কেন তোমার সাথে প্রেমময় মিলনে মগ্ন হতে চাই, এতটা বেশি?
যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে, আমি যা দেখি,
যদি আমার মুখ দিয়ে তুমি আস্বাদন করতে যে তুমি কতটা মোহময়,
যদি তোমার প্রতি আমার তীব্র অনুরাগ দিয়ে অনুভব করতে আমি কী অনুভব করি,
যদি তুমি জানতে যে কীভাবে কামনার আতিশয্যে তুমি আমাকে পাগল করে তোলো,
যদি আমার কান দিয়ে তুমি শুনতে পেতে তোমার নিজের আকুল গোঙানি,
যদি তুমি জানতে আমি কতটা উন্মাদের মতো চাই যে তুমি 'আমাদের' এই মুহূর্তটিকে উপভোগ করো,
যদি তুমি কেবল আমার হৃদয়ে তোমার জন্য থাকা সেই অগাধ ভালোবাসা অনুভব করতে পারতে...
তবে তুমি নিজেই জানতে পারতে, কেন।
আমি তোমাকে চাই।
ঠিক এই মুহূর্তে।
তোমার ঠোঁট থাকুক আমার ঠোঁটে।
আমার হাত দুটো জড়ানো থাকুক তোমার কোমরে।
আমার ঠোঁট থাকুক তোমার ঘাড়ে।
আমার হাত বিলি কাটুক তোমার চুলে।
ভারী হয়ে আসা নিশ্বাস,
তোমার গভীর অপলক দৃষ্টি।
কামনা ভরা এক মায়াবী দৃষ্টি।
আমি তোমাকে চাই।
ঠিক এই মুহূর্তে।
আমার বিছানায়, একদম আমার পাশে।
তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে—
আমরা গল্প করব যেকোনো এলোমেলো বিষয়ে,
আর ভাবনার ফাঁকে ফাঁকে জমা হবে আলতো চুম্বনেরা।
আমাদের ক্লান্ত চোখ দুটো একে অপরের দিকে চেয়ে থাকবে,
আর আমরা আস্তে আস্তে ঘুমের কোলে ঢলে পড়ব।
যদি তোমার অনাবৃত আত্মা তোমাকে প্রলুব্ধ করে,
তবে শুধু কল্পনা করো, তোমার অনাবৃত শরীর কী করতে পারে—
আমাকে জ্বালিয়ে দিতে পারে, প্রেমের আগুনে।
কী ভীষণ কোমল লাগে যখন আমার স্পর্শ তোমার ত্বককে চুম্বন করে।
আর যখন আমার জিহ্বা তোমার ঠোঁটের সাথে খেলা করে,
তোমার গভীর সমুদ্রে ডুবে যাওয়ার ঠিক আগে আমি সেই আগুনের উত্তাপ অনুভব করতে পারি।
সে যেভাবে আমার ভেতরের আকুল গোঙানিগুলোকে চমৎকার এক সুরের মতো সাজিয়ে তোলে, আমি তাতে পুরোপুরি সম্মোহিত হয়ে যাই।
তোমার রেশমি চুলের ভাঁজে আমার আঙুলেরা বিলি কাটে,
এক চমকিত শ্বাস, মৃদু কামের গোঙানি, আর শান্ত সন্ধ্যার বাতাস।
ঠোঁটেরা লেগে থাকে ছুঁয়ে ছুঁয়ে, এঁকে চলে শরীরের প্রতিটি রেখা,
ত্বকে এঁকে দেয় অধিকারের দাগ—যা শুধুই তোমার আর আমার।
রুদ্ধশ্বাসের ফিসফিসানি, জড়িয়ে থাকা আমাদের দুটি শরীর,
স্পন্দিত এক সুরের ছন্দ, মিলেমিশে একাকার দুটি হৃদয়।
ঠোঁটেরা যেখানে যেখানে ঘুরে গেছে, সেখানে ফুটে ওঠে আদরের নীল চিহ্ন,
যেন এক আগুনের উপাসনালয়, আমাদের তীব্র অনুরাগের এই পরম আশ্রয়।
আমি তোমার ঠোঁটে জাদুর স্বাদ পেয়েছিলাম,
এবং পরম যত্নে আগলে রেখেছিলাম তোমার আকুল গোঙানি থেকে ঝরে পড়া ঐশ্বরিক মন্ত্রগুলো,
তুমি আমাকে সুযোগ দিয়েছিলে আমার ঠোঁট দিয়ে তোমার দেবত্বের উপাসনা করার,
এবং আমার প্রতি অনুগ্রহ করেছিলে তোমার ভেতরে আমাকে স্থান দিয়ে এই পবিত্র আচারটি সম্পূর্ণ করতে।
তোমার নদীর জ্বলে সাতার কাটার,
কি এক সুযোগ আমি পেয়েছিলাম।
আমার জিহ্বা তোমার ঠোঁটের সাথে দারুণ মেলবন্ধন তৈরি করেছিল,
আর আমারটি ব্যাকুল হয়ে ওঠে তোমার ঠোঁটের চারপাশের আর্দ্রতাটুকু ছুঁয়ে নিয়েছিলো।
আমি মুখে কিছু বলতে পারিনি।
আত্মা আর শরীর তখন প্রেম আর আলাপে মগ্ন ছিলো।
Comments (0)
No comments yet. Be the first to comment.