অবসর না হয় আগামী জন্মে নিবেন।
এই জন্মে আরো কিছু দিয়ে যান।




আমরাও পিঁপড়ে হয়ে,
খেয়ে নিই কিছু মধু।

যে টুকু আছে অবশেষে।
শেষ বিন্দু হতে।
যাহা পাই এই প্রভাতে।
তাহাই গ্রহন করিয়া নিবো।

কবিতার রস সব ফুরিয়ে গেলে।
পিপরে হয়ে নিয়ে নিবো খোসা পেলে।

আমিও আসবো।
আসবে তারা যারা আছে
আর ভাবনাতে ঢুব দিবে।


আমি অবাক হয়ে দেখে নিবো।
কবিতার কতো আছে রূপ।
আর হাড়িয়ে যাবো দিগন্তের মাঠে।


যেখানে লুকিয়ে আছে,
আমার অবহেলিত কবি।
মাঠশেষে শিমুলের বনে।
অসথের বাগানে, আম্রপালি বনে।
আমি সেইখানে খুঁজিয়া লইবো।
সব কবিতার রস, রূপ।
মানুষ হয়ে না হলেও।
ধারকাক বা পিপীলিকা হয়ে।


এই জগতের শেষ সীমানা।
অসথের বাগানের শেষে, হিজলের শেষ সীমানা।
সেখানেও আমি তাহাই খুঁজিব।






কবি তোমাকে খুঁজবো।
তোমার কবিতার প্রেমে মজিবো।