তোমার ভালবাসা
আব্দুল্লাহ্ আল মামুন
তোমার ভালবাসা খুঁজে পাই,
দুলো মাখা মরু প্রান্তরে।
তোমার ভালবাসা খুঁজে পাই,
আমার আপন অন্তরে।
তোমার ছোয়া আমার বুকে
খুঁজে পাই আমার শরীরে,
আমার হৃদস্পন্ধনের গভীরে,
আমার নিঃশ্বাসে,
আমার অন্তরে,
খুঁজে পাই শুধু তোমারে।
আমার ঠোটের মাঝে,
আজও তোমার গন্ধ লেগে আছে,
তোমার নিঃশ্বাসের গন্ধ।
তোমার ভালবাসার গন্ধ,
আজও তোমায় দেখতে পাই,
চোখ দুটো করলে বন্ধ।
আজও তোমায় খুঁজে পাই,
আমার স্বপ্নের মাঝে।
আমার আপনার মাঝে,
তোমার সকল স্পর্শের মাঝে।
আমার চোখের আলোতে তোমার চোখ,
আমার দেহের স্পর্শে তোমার স্পর্শ,
আমার কানে তোমার কন্ঠ,
আজো তারা করে,
আমার স্বপ্নে তোমার স্বপ্প।
আমার আলিঙ্গনে তোমার আলিঙ্গন।
আমার বুকে তোমার ছোয়া।
খুঁজে পাই তোমাকে।
খুঁজে পাই তোমার ভালবাসা
Comments (11)