পঞ্চপান্ডবেই ভরসা বাংলাদেশ
২০১৫ সালের বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেটের মূল ভারসা হয়ে দাড়িয়েছে তামিম , সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ আর তাদের বস মাশরাফি বিন মুর্তজা। প্রতিটি ম্যাচে কোন না কোন ভাবে এই পাঁচজনের যে কোন একজন অবদান রাখছেন।গত বিশ্বকাপের পর অনেক উদীয়মান খেলোয়ার টিমে এসে কয়েক ম্যাচ ভাল খেলে আবার হারিয়ে গেছে পাদপ্রদীপের আড়ালে। আগামী বিশ্বকাপেও বাংলাদেশ এই পঞ্চপান্ডবের উপর নির্ভরশীল।এই পঞ্চপান্ডবের অবসরের পর বাংলাদেশের ক্রিকেটের কি হবে তা নিয়ে ক্রিকেটবোদ্ধারা চিন্তিত। বাংলাদেশ পাইপলাইন থেকে ভাল ভাল খেলোয়ার উঠে এসে কয়েকটি ম্যাচ ভাল খেলে কেন যে তারা হারিয়ে যায় এটাই বোধগাম্য। ক্রিকেট পাগল একজন মানুষ হয়ে একটাই ভাবনা এই পঞ্চপান্ডব দিয়ে আর কতদিন?এদের তো শেষ আছে। বাংলাদেশে কি আর সাকিব,মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ তৈরি করতে পারবেনা? মাশরাফির মত যোগ্য কাপ্তান তৈরি হবে না বাংলাদেশে।
Comments (3)