কোথায় আমাদের নৈতিকতা আমাদের মূল্যবোধ
ক্ষুদার তারনায় একটি ১০ বছরের শিশুকে আপেল চুরির অপরাধে রাস্তার পাশে হাত পা বেধে রাখা হয়। শত শত লোকজন দেখেও না দেখার ভান করে চলে যায়, একটি মানুষও প্রতিবাদ করে না। এই কি আমাদের নৈতিকতা আমাদের মূল্যবোধ? গতকাল সকালে নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাচকৈড় হাটে সাইদুল নামের একটি ১০ বছরের শিশুর উপর এই পাশবিক ঘটনাটি ঘটে। কেউ শিশুটির আর্তনাতে এগিয়ে আসে নি। শেষ পর্যন্ত বেলা ১২ টার দিকে স্থানীয় ২ জন সাংবাদিক ও পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় যাতে করে তার বাড়ির লোকজনের কাছে ছেলেটিকে পৌছে দিয়ে যায়। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে এ সকল মানবতাবিরোধী কাজকে প্রতিহত করি।
Comments (3)