বন্ধু তুমি
বন্ধু তুমি ভোরের আলো, তুমি রাতের তারা
তুমি ছড়িয়ে আছ সবখানেতে
তারা, উদারা, মুদারা
বনধু তুমি বাড়তে থাকা গল্প আমার, আশার হ্যাপি এনডিং
ফুলকি যত তুমিই যোগাও
এক্স-ফ্যাক্টর, ZING.
বন্ধু তুমি দরজা খুলে রাখো, যখন আমি সর্বহারা
আজ আছো নতুনের মাঝে
কাল ছিলে তাদের বুকে আজ হারিয়ে গেছে যারা
বন্ধু তুমি কতটা কী বলা বড্ড শক্ত
সবকিছুতে মিশে আছো
কান্না-হাসি, ঘাম এবং রক্ত
বন্ধু তুমি জীবনসাঁকো, অবিচ্ছেদ্য হাইফেন
থাকলে তুমি তবেই পেরোই
সাত সমুদ্র সফেন।
Comments (3)