বিশ্বের তৃতীয় বৃহত্তম  অর্থনীতির  বাজারে  এসে গেল আমুলের ল্যাক্টোজ বর্জিত সহজপাচ‌্য দুধ। প্রতি একশ' জনের মধ্যে পঁয়ষট্টি জন মানুষই ল্যাক্টোজ অসহিষ্ণুতায় কষ্ট পান এই পৃথিবীতে। প্রসঙ্গত: উল্লেখ্য যে আমুল বিশ্বের বৃহত্তম দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের প্রস্তুতকারক এবং এর রেভিন্যু 3.4 বিলিয়ন মার্কিন  ডলার ( 2014 - 15 )। উপমহাদেশের প্রথম মিল্ক এটিএম স্থাপনের কৃতিত্বও আমুলের। এক কার্টন ( 250 মিলি ) দুধের দাম পড়বে 25 টাকা। গরম করার  ঝামেলাও নেই।   ক্যাপ খুলে টেট্রাপ্যাক থেকে  গলায়  ঢেলে নিলেই হবে।  সুপারমার্কেটের  পাশাপাশি  অ্যামাজনের মতো অনলায়ন মার্কেটপ্লেসেও  পাওয়া  যাচ্ছে।




আমুল হেডকোয়ার্টার্স - গুজরাত



আমুল মিল্ক এটিএম