কী কী লাগবে!
খাসির মাংস-1 কেজি ( ছোট ছোট টুকরো করা)
নুন-1 টেবিল চামচ
আদা রসুন বাটা-1 টেবিল চামচ
লঙ্কা বাটা-1 টেবিল চামচ
ভাজা পেঁয়াজ-1 টেবিল চামচ
এলাচ গুঁড়ো-1/2 টেবিল চামচ
দারচিনি-3, 4টে
গোটা জিরে-1 টেবিল চামচ
পুদিনা গুঁড়ো-অল্প
লেবুর রস-2 টেবিল চামচ
দই-250 গ্রাম
মাখন-4 টেবিল চামচ
আধসেদ্ধ চাল-750 গ্রাম
কেসর-1 চা চামচ
জল-1/2 কাপ
তেল-1/2 কাপ
কীভাবে বানাবেন!!
মাংস পরিষ্কার করে নিন। একটা প্রেসার কুকারে মাংস, নুন, আদা-রসুন বাটা, লঙ্কা বাটা, ভাজ পেঁয়াজ, এলাচ গুঁড়ো, দারচিনি, গোটা জিরে, লবঙ্গ, পুদিনা ও লেবুর রস একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে দই, মাখন, আধসেদ্ধ চাল, কেসর, জল ও তেল দিয়ে ঢাকনা লাগিয়ে 25 মিনিট রান্না হতে দিন। ঢাকনা খুলে সেদ্ধ ডিম দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।
Comments (3)