আর কত ঝুলে থাকবো তোমার ঝুল বারান্দায়
একটু না হয় ডাকলে কাছে
নিঃশ্বাসের কাছে
বিশ্বাসের কাছে
হৃৎপৃন্ড যেখানে ধুকপুক করে
যেখানে কৃষ্ণচূড়ার লালে
দোল খায় আমাদের প্রিয় খুনসুটি
প্রিয় স্মৃতির বাসর
মায়াবি রোদ্দুরের ছায়ায় না বলা কথাদের উচ্ছ্বাস
আমি না হয় ঠাঁয় দাঁড়িয়ে
তোমার চুল শুকোনোর দৃশ্যই দেখলাম
না হয় ছুঁয়েই দিলাম তোমার শিল্পের আঙুল
অথবা ডুবসাঁতার কাটলাম তোমার সবুজ নক্ষত্রে
না হয় ছড়িয়েই দিলাম তোমার স্বপন চোখে মীনাক্ষীর চাঁদ
Comments (3)