তোমার চোখে
অন্য ছায়া
অন্য মায়া
অন্য হাসি
অন্য গান
অন্য সুর
অন্য স্লোগান
সেই বিরহে--
হৃদয় আমার
তুলোর মতো
মেঘ বালিকার
ওড়ার মতো
শুভ্রমেঘের
পেঁজার মতো
উডুক্কু সব
পাখির মতো
উড়ে উড়ে
যায় পুড়ে যায়
ক্ষয়ে ক্ষয়ে
লীন হয়ে যায়