নির্ঘুম রাত করি বিরচন
অনেক আঁধার
অনেক বিষণ্নতা
অনেক কষ্টের ব্যাথা বিলাস
অনেক শূণ্যতা বুকে করে
বিরহের ডানায়
চড়ে চড়ে চড়ে
অনেক কথার মালা
গেঁথে গেঁথে গেঁথে
অবশেষে অনিয়মের নিয়মকে
করি মাল্যদান !
তোমার প্রতীক্ষায় কবিতার শব্দেরা
কেঁদে ওঠে
কেঁপে ওঠে গহীনে অরণ্য
তুমি নেই বলে দেখো
চোখের পাতাদের বিরহে
নির্ঘুম রাত করি বিরচন
Comments (6)