তুমি আমি যদি হই নাজমুল আহসান · Poems · 2015-03-29 · 833 views রূপালি প্রান্তর তার প’রে সবুজের আস্ফালন তার প’রে অন্তিম সূর্যকিরণ মুক্ত জানালা সবুজের সমারোহ তার প‘রে কুয়াশার চুম্বন তুমি যদি অরুণাভা হও আমি হই শষ্যবরণ তুমি যদি হও সবুজ বনানী আমি তবে কুয়াশার আস্তরণ Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (18)