কি করে এমন হলো বলো
যন্ত্রণার কবন্ধ হলো প্রেম
প্রীতির ভেতরে হলো গরল প্রীতি
ভালবাসা হলো পোড়া মাটির স্মৃতি
আলোর ভেতরে দিলে এত আলো
ইমো দিয়ে গড়া প্রেমের সংসারে
আজ অমানিশার কালো !
কি করে এমন হলো বলো
হৃদয় আকাশে দিলে ঠাঁই
বলে সূর্যদীঘল ভাই
কোথায় তোমার সূর্য ছাই
কোথায় তোমার আকাশ তাই
কোথায় আমার চন্দ্রমণির
ভালবাসার কথাকলিরা হায় !
Comments (15)