ফিরে এসো চন্দ্রমল্লিকা
ফিরে এসো চন্দ্রমল্লিকা
কতকাল ছুঁয়ে দেখিনি তোমায়
নেইনি কো ঘ্রাণ তোমার গা ছোঁয়া বাতাসের
যে হাত তোমাকে ছোঁয়ার জ্বালায় জ্বলে
যে চোখ তোমাকে দেখার ছলে ভাসায় সাগর জলে
তাকে কি করে এড়াবে তুমি ?
চলে যেয়োনা--
যেয়েও কি স্বস্তি পাবে ?
জ্বলবে তোমার বিটুমিন ড্রাম !
Comments (4)