১৪/২/১৫
আজিকার এই ভালবাসার দিনে
অঙ্গে মেখেছো বুঝি
আগুনমাখা ফাগুনের ফুল ।
বাসন্তি রঙে রাঙিন করেছো
মায়াবি ইন্দ্রজাল !
উবে গেছে বুঝি আজ যত
অবজ্ঞার-ক্ষত ?
আজিকার এই ভালবাসার দিনে
কৃষ্ণচূড়ার মতো রাঙালে আমায়
গুঁড়িয়ে দিলে বেদনার যত হূল
ভুলিয়ে দিয়ে ভুলের মাশুল
এতোই দিলে পূজোর ফুল !
আজিকার এই ভালবাসার দিনে
তবে এসো হে বন্ধু আমার
রূপোলি নক্ষত্রের রাতে
ভিত রেখে ভিতে
মদিরামত্ত তোমার
সেই সৌরভ অঙনেতে
হৃদয়ে হোক হৃদয়ের আলিঙ্গন ।
Comments (23)