সর্পিলতরঙ্গ ছুঁটে যায় অনুরাগের ভূমে
ছুঁয়ে দিলেই ছলকে উঠে রক্ত
ফণা তুলে ফনিমনসা
চলে পূজোর আয়োজন
ছুঁয়ে দিলেই বদলে যায় আকাশের রঙ
চমকে উঠে বিজলী
ঘুচে যায় বিভেদ আকাশ মৃত্তিকার
ছুঁয়ে দিলেই কুসুম উচ্চারণগুলোতে বাজে
মদিরার বাঁশি
প্রস্ফুটিত হয় গোলাপের কুঁড়ি
ছুঁয়ে দিলেই নিবিড় নিকট থেকে
ভেসে আসে দূরাগত জাপরানি সুবাস
ছুঁয়ে দিলেই………………….
Comments (14)