আহারে বেদনা-
তোর নীলাভ আঁচলে গুঁজে মুখ
যত সুখ পাই সন্জিবনী সুধা
বেঁচে আছি বেঁচে থাকি তুলে পাল
তোর স্রোতস্বিনী নদে

নদি ভাঙ্গে কুল ভাঙ্গে ভাঙ্গেনাতো সুর
সুদুর সুরের দেশে জোনাকিরা ছুটে আসে
তেড়ে আসে হাঙ্গরের থাবা তবু-
ফিরেনা চেতনা তার
ভাঙ্গেনাতো ঘুম বেদনার