এখানেই তো একসাথে স্রোতে ভেজার কথা ছিল
সমুদ্র ঘুম যাবার পরে আমি একটু একটু করে এগিয়ে যাই।
যে নোনাবালি আদর করে আমার আঙুলে জড়ালো;
জলীয় বাষ্প ঘুম পাড়িয়ে গেলো শরীর ও মনকে।
আমার ঠোঁট থেকে ভেসে গেল ধ্রুপদী সঙীতের সুর;
তোমার আঙুলের ছোঁয়ায়...............

তুমি তখনও বসে দূরে বিচের এক কিনারে;
তুমি নেই পাশে;
তাই সমুদ্রকেই ভেজালাম
ভেজা বাতাস দিয়ে!
কিছু জলীয় বাষ্প তাই উড়ে গেল
আমার সাথে প্রতিশোধ নিতে.........
আগুনের হিংস্রতায় নয়;
মোমের আদরে
তোমার ঠোঁটও ভেজাবে বলে।
আজও বন্ধু তোমার গায়ে জল ছেটাবো বলে কিনারায় দাঁড়িয়ে,
বন্ধু, সমুদ্র জেগে উঠলে আমার সাথে নাববে তো?............