দু'এক চামচ মেঘলা রাত...
আজ যদি দেখা হয় হঠাত্ !
দু'এক পশলা অচেনা বৃষ্টিপাত,
আজ যদি কথা হয় হঠাত্ !
তবু দেখা হয় না!
হারিয়ে যাওয়া fb password - র মত
গোপনে হারিয়ে যাই আমিও।
কেন?
শুধু তোকেই খুজে পাব বলে?
জানি না।
জানালার শিকে বেধে রাখা নীল অপেক্ষাগুলো পচে মড়ে;
মধ্যরাতের নাইট বাল্বের নীলচে ভেজা চোখে
সারারাত কাদে আমার রাতের আকাশ।
কেন? ...... জানি না।
শূন্যশয্যায় তখনও পড়ে থাকে
আবছায়া শেষ আলিঙ্গন;
আর যাকে কোনোদিন পাইনি,
তাকে সবচেয়ে বেশী হারিয়ে ফেলার ভয়।
Comments (11)