শরতের রোদ
ঝলমল,
বৃষ্টির পানি
টলটল।

শরতের নীল আকাশ
চকচক,
মেঘের লুকোচুরি
ছলছল।

শরতের কাশফুল
তুলতুল,
ছোট্ট নদী বহে
কুলকুল।