কি কবিতা লিখবো আবিদ আল আহসান · Poems · 2014-12-06 · 881 views কি কবিতা লিখবো বলো? লিখতে নাহি জানি কবিতা লিখতে গেলেই পড়ে আমার চোখের পানি দেশের কবিতা দশের কবিতা যাহাই লিখতে যাই দেখি তখন দুঃখ ছাড়া অন্য কিছু নাই তাই কি আর লিখবো বলো? সব কিছু আজ বাদ দিয়ে শুধু ধ্যান করি ভাই চলো Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)