ক্রীম আব্দুল্লাহ্ আল মোন্তাজীর · Poems · 2014-07-26 · 952 views বোকা (!) বেটা পেলে মাঠে বল খেলে গা কালো চিকচিক, কিছু গুণী (!) জনে কয় পেলে সনে দুর বেটা ধিক ধিক। কত ক্রীম বাংলায় ঘষে যারা লাগায় সাদা হয় চামড়া। পেলে বলে, “ভাই, আমি মাফ চাই, জ্ঞানে নই দামড়া!” Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (10)