মনের সকল শঙ্খা ঝেরে‍
    দুঃখ ধর চেপে,
মুক্ত তুমি হবে নিশ্চয়
   দুঃখই উঠবে কেঁপে।
পলকে পলকে ধাঁধা
কদমে কদমে বাঁধা।
দেখা দেবে এসে হয়ত
    জঞ্জাল সমাহার,
পালাবে পলকে সকল
    শুনে তব হুঙ্কার।

জ্বালাদেরে করে মালা
   গলেতে নাও পড়ে,
তব দেহের তাপে তাহা
    শেষে যাবে ঝরে।
আরো যদি পাও তবু
কাবু না হয়ো কভু।
দুঃখ ওগো মিটাতে লও
   শিল্পের ধকল,
সদা ভাব স্রষ্টা সহায়
   তাতে হবে সফল।