ঈদ
আব্দুল কাদির মিয়া
===============
সাজারে সাজারে মেহেদী সাজা
ডেকেছে খুশির রাজা,
বাঁকা চাঁদে ঈদের হাসি,
নিজকে রঙিন সাজা।
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা,
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা,
সাজারে মেগেদী সাজা-
ঐ আকাশে উঠলো রে আজ-
খুশির ঈদের রাজা।
বাঁকা চাঁদে মধুর হাসি-
নিজকে নতুন সাজা,
সবাই নিজকে নতুন সাজা।
সাজারে মেহেদী সাজা।
ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ।
মৌলবি আজ মোল্লা কারী,
ফকির কমু-চানু পরশী।
নেই দুঃখী আজ নেই ভেদাভেদ-
আমরা একই সুখে।
এক সারিতে পড়বো নামাজ-
মিলবো বুকে বুকে।
ফিরনী পোলাও কুরমা গজা-
খুশবু ধরা সকল মজা,
খাবো সবাই এক মিলেতে,
নেই কোনো ভেদ ভেদা।
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা,
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা।
সাজারে মেহেদী সাজা।
আজ কাঁদবেনা কেউ পাতবেনা হাত-
ধনী মুজুর এক হাতে হাত।
নেই কেহ আজ দিন ভিখারি-
দুঃখিরও নতুন সাজা।
থাকবে মাথায় নতুন টুপি-
আমরা দিনের প্রজা।
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা,
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা।
সাজারে মেহেদী সাজা।
ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ মোবারাক ঈদ।
ঐ আকাশে উঠলো রে আজ-
খুশির ঈদের রাজা,
বাঁকা চাঁদের মধুর হাসি,
নিজকে নতুন সাজা।
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা-
হৈ হৈ ডঙ্কাটা ধুমুল বাজা।
সাজারে মেহেদী সাজা।
Comments (4)