সুলতান মাহি
আব্দুল কাদির মিয়া
=============
মাগো ও মা-
কই যাও মোরে ফেলে,
আমি তানজিব বিন সুলতান মাহি,
দেখোনা চোখটি মেলে।
আমার মায়া করলেনা তুমি-
বাবার কবর হলে,
দশ দিনেই বাবার কাছে-
গেলে আমায় ফেলে?
ও মা-
আমি মাহি ডাকি-
তুমি কি শুনতে পাও?
আজ কয়দিন হলো খাইনি কিছু-
দাওনা কিছু দাও।
আমি দেবোনা তোমায়-
কোথাও যেতে,
আমার শোবার ঘরে-
থাকবে তুমি ঘুম পারানো-
আমার মৃত্যু ধরে।
মাগো-
বাবার চোখে অঝোর কান্না-
বলছে আমায় ডেকে,
মাহি ভয় করিসনা-
অনাথ বুকে-
আমরা দুজন দেখবো তোকে।
জীবন চলার প্রান্ত-কূলের-
অনেক কাছে থেকে।
Comments (6)