আমার ভাসাই ডিঙ্গা খানি
আব্দুল কাদির মিয়া
================
মিষ্টি রঙের শাড়ী পড়া রে
পায়ে আলতা হাতে মেহেদী রে-
ভরা টুব টুব সুন্দরে চার কূল।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
একটা গোলাপ ফুল।
চায় কেমনে মায়া ভরা চোখ-
হাসলে ঝরে মানিক চাঁদমুখ।
নাকটা যেন তির কাঁটিতে ঘরা-
মৌ পাপিয়া।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
নামটা নদীয়া।
হাঁটলে চপল হাওয়ায় দোলে রে।
নাচলে ঝুমুর ধিতাং তালে রে।
লাগে পরী বানু নাহার গুল।
ইশ!
পারতাম যদি আমি দিতাম তাঁরে-
খোঁপায় গাঁদা ফুল।
আউলা চুলে নদীর ধারে যায়-
বাউলা সুরে পিরিতির গান গায়।
দোলে কোমড় ছেড়ে মাথার বেণী।
ইশ!
পারতাম যদি আমি লইয়া তাঁরে-
আমার ভাসাই ডিঙ্গা খানি।
Comments (8)