আমি তোমাদেরই কথা বলবো
আব্দুল কাদির মিয়া
===================
আমি তোমাদেরই কথা বলবো
অশ্রু ফেলে বিবেক মনে-
আগুনের ব্যাথা হয়ে জ্বলবো,
আমি তোমাদেরই কথা বলবো।
শিকল পরা হাতে কারা-
বন্দী শিকের ঘরে,
নয় কেহ পর শিল্পীর গানে-
আমি তোমাদেরই পরিবারে।
এবার মুক্তির কলি-
ফুটবে ফুলে,
আকাশের নীলে সবে খেলবো-
আমি তোমাদেরই কথা বলবো।
আর নহে কারো কান্না চোখে-
বুকের গড়ানো জলে,
ধুয়ে মুছে সব জীবনের কালি-
দাঁড়াবো সত্য বলে।
কালো ঝড়গুলো সব ছিন্ন করে-
বুক মেলে মোরা চলবো,
আমি তোমাদেরই কথা বলবো-
আমি তোমাদেরই কথা বলবো।
Comments (5)