থাইল্যান্ড ব্যাংকক সিঙ্গাপুর
আব্দুল কাদির মিয়া
===============
শুনছো বিদিশার আব্বু-
একটা বুদ্ধি পেয়েছি খুঁজে।

কি জ্যাম পোহাতে হয় পথে,
এয়ারপোর্ট যেতে,
সময়ের ব্যয় যত দূর-
তাতে ঘুরেই আসা যায় একটা কাজে,
থাইল্যান্ড,ব্যাংকক, সিঙ্গাপুর।

হাঃ হাঃ হাঃ হাঃ
ঐ কাজটা কিগো শুনি?

হাসবেই তো তুমি,
ভুবন জোড়া মাঠ কিনিলাম,
ঘাট কিনিলাম,
কোটি টাকার গাড়ী।

লিফটে চড়া ভবন শুধু,
একটা না তিন সারি।

তোমার সাথের সেরা সবার,
একই তো সে ভাঁজ।
এবার টেক্কা দিবো সবার উপর,
চাই একটা উড়ুজাহাজ।

দেখলে কি ভাই?
কেউ খেতে পায়-
কেউ সে না পায়-
মাথার ঝরা ঘামে।

আর এই মাটিতেই কোন সে ওরা-
ধনের বোজা টানে,
বাঁধন ছাড়া-
উড়ছে যেন হাওয়াই পাখি,
দেশ দেশান্তর রাজ করেও ফাঁকি,
তবুও ওরা সর্বসেরা-
কোটির কোঠায় দশে।

এবার দুদুক পাখির শিস নজরে-
পড়লে কাঁপন ধ্বনি-
ছিঁড়বে তো সেই উড়োর ডানা,
টানবে গারদ ঘানি।

তাই পড়লো মনে খনার বচন-
ব্যাঙের মাথায় ছাতি।

সেইদিন আর নাইগো নাতি-
খাবল খাবল মালাই খাইতি।