ডেকে বারে বারে (গান)
আব্দুল কাদির মিয়া
=============
ডেকে বারে বারে
পেলে কিনা তাঁরে।
তুমি স্মরণে যেও সন্ধ্যায়,
তে-নিশাতে থেকো তন্দ্রায়।
প্রান্ত রজনী একটু দূরে,
নিঝুমে অশ্রুতে বিজন ঘরে।
হৃদয়ের দ্বারে পেলে কিনা তাঁরে।
তুমি স্মরণে যেও সন্ধ্যায়,
তে-নিশাতে থেকো তন্দ্রায়।
নিলা লয় অতলে দিয়েছে তোমায়,
যে, তোমার পৃথিবী খানি মেলে।
আবার ভাসিয়ে সে ভেলায়-
তাঁরই আলোয় রেখেছে বলে,
তুমি জীবনের খেলা গেলে খেলে।
আজই অদূরে তোমার শেষ-
ডুবে যেতে বেলা,
যদি তীর্থ কাটেনি তাঁরই-
মিলনের জ্বালা।
তবু এলো বুঝি পেলে তাঁরে-
থেকো তন্দ্রায়।
স্মরণে যেও সন্ধ্যায়।
ডেকে বারে বারে-
পেলে কিনা তাঁরে,
তুমি স্মরণে যেও সন্ধ্যায়-
তে-নিশাতে থেকো তন্দ্রায়।
Comments (6)