নাই পুঁজি নাই রুজির মরদ
আব্দুল কাদির মিয়া
==============
নাই পুঁজি নাই রুজির মরদ
আছে শুধু মন।
দেহ খোঁড়া অঙ্গে নেড়া-
বুদ্ধি মহাজন।
সাঁইরে, সেই বুদ্ধি আমার-
দিন থাকিতে ডাকিলো মরন।
চাই পাতিলাম মাছ ধরিতে,
পাতান খালের চেংঙা ঝোপে।
উপোষ আমার ছাওয়াল মাইয়া-
ক্ষিধার ধর কাতর।
না পেরে সহিতে জ্বালা-
যাই ছুটে রাত গভীর বেলা।
নিশির পিশাচ দেখি আমার-
চাই করে হরন।
সাঁইরে, সেই বুদ্ধি আমার-
দিন থাকিতে ডাকিলো মরন।
রাত ঘরে নাই বাতির আলো,
চাঁদ যদি হয় একটু কালো।
আর দেখিনা মানিকের মুখ-
শুনি শুধু ডাক।
দিক বেদিকে হাতাই তাঁরে,
লই টেনে মোর বুক মাঝারে-
না হয় বাবা ডাকিসনা আর,
এই করি বারন।
সাঁইরে, সেই বুদ্ধি আমার-
দিন থাকিতে ডাকিলো মরন।
Comments (5)